ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়

সুন্দর,সুস্থ ও উজ্জ্বল ত্বক কে না চায়।প্রত্যেক মেয়েরই স্বপ্ন এরকম ত্বক।আর সে জন্য যে যা বলুক তাই করা যায়।কিন্তু এতো কিছু  করার পরও যখন ফল আশাসরুপ হয় না,তখন পুরা মনটাই ভেঙে যায়।কিন্তু এখন কিছু ঘরোয়া উপায়ে মাত্র ৮দিনেই পাওয়া যেতে পারে উজ্জ্বল ত্বক।


কর্মব্যস্ত জীবনে আলাদা করে ত্বকের যত্ন নিতে পারে না  অনেকেরই। বিশেষ করে যারা চাকরিজীবী, তাদের দিন গুনতে হয় সপ্তাহ শেষের দিনটির জন্য। কিন্তু এর মধ্যেই রক্ষা করতে হয় সামাজিকতা। উপস্থিত হতে হয় বিভিন্ন দাওয়াতে, পার্টিতে,বিভিন্ন অনুষ্ঠানে। সারাদিন অফিস করে এসে আবার তৈরি হয়েই দাওয়াতে ছুটতে হয়! ততক্ষণে আপনার ত্বকে ক্লান্তির ছাপ স্পষ্ট। কিন্তু এত কম সময়েই বা কী করে ত্বকের উজ্জ্বলতা বাড়াবেন? জেনে নিন মুহূর্তেই ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর কিছু উপায়-


👉বাড়ি ফিরেই কাঁচা দুধ দিয়ে মুখ পরিষ্কার করে নিন ভালভাবে । এতে ত্বকের ধুলোময়লা যেমন পরিষ্কার হয়, তেমনই সারাদিনের ট্যানও সহজে দূর হয়ে যায়।

👉টকদই ও মধু একসঙ্গে মিশিয়ে তা মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট। শুকিয়ে গেলে ভালোভাবে ধুয়ে নিন। ত্বকের উজ্জ্বলতা বাড়বে চোখে পড়ার মতো

👉মুখ পরিষ্কার করুন বেশি করে ডাবের পানি দিয়ে। ডাব প্রাকৃতিক ভাবে আর্দ্র রাখে ত্বক। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও মেকআপ ধরে রাখতে ডাবের জুড়ি নেই।

👉গোলাপ জল ও অ্যাপেল সাইডার ভিনিগার একসঙ্গে মিশিয়ে মেকআপের আগে লাগিয়ে নিন ভালোভাবে মুখে। মেকআপ বেশিক্ষণ ধরে রাখতে ও মুখের ক্লান্তি সরাতে বিশেষ কাজে আসবে এই কৌশল।

👉প্রচুর পরিমানে জল খান।ত্বক উজ্জ্বল করার জন্য প্রচুর পরিমাণে পানি পান করা প্রয়োজন। দিনে ৬-৮ গ্লাস পানি পান করা অবশ্যই প্রয়োজন । যদি ১ সপ্তাহের মধ্যে ত্বকের উজ্জ্বলতা দেখতে চান তবে নিয়ম করে প্রতিদিন ৬-৮ গ্লাস পানি পান করতে হবে।


নিয়মিত ঘুম


সারাদিন কাজ করা, রাতে দেরি করে জেগে থাকা এবং ৫ ঘন্টা পর্যাপ্ত ঘুম না হওয়া আপনার ত্বকের জন্য ভালো নয়। এটি আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। পর্যাপ্ত ঘুম না হলে সকালে আপনার চোখ ফুলে যায়। বেশ কিছু দিন চলতে থাকে, তারপর সেই দিন বেশি দূরে নয় যেদিন আপনার চোখের নিচে কালো দাগ দেখা দেবে। আপনি ক্লান্ত বোধ করবেন এবং আপনার ত্বক নিস্তেজ দেখাবে।


আপনি যখন ঘুমাচ্ছেন, একই সময়ে আপনার ত্বকের কোষগুলিকে বুস্ট করা হচ্ছে।


প্রচুর পানি পান করুন


প্রচুর পরিমাণে পানি আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। আমাদের শরীরের ভেতরের ময়লা দূর করে এবং শরীরের নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। আপনি চাইলে আপনার পানিতে স্বাস্থ্যকর জিনিস যোগ করেও পান করতে পারেন, এভাবে পানির উপকারিতাও বাড়বে।


সকালে ফুটন্ত পানিতে এক চিমটি দারুচিনি মিশিয়ে পান করতে পারেন। এটি শুধু ওজন কমাতেই সাহায্য করবে না, আপনি উজ্জ্বল ত্বকও পাবেন। এ ছাড়া আপনি চাইলে পানিতে স্ট্রবেরির জুস মিশিয়েও পান করতে পারেন। এটি নিয়মিত সেবনের ফলে মুখের দাগ দূর হয় এবং মুখে উজ্জ্বলতা আসে।







একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন