চুল ঘন করার উপায়

চুল ঘন করার উপায়

আপনার চুল হয়তো দেখতে সুন্দর, কিন্তু যদি তা নিয়মিত পড়তেই থাকে, তবে একসময় স্বাভাবিক সৌন্দর্য হারাতে বাধ্য। মানসিক নানা চাপ, পরিবেশ দূষণ, শারীরিক অসুস্থতা এমন নানা কারণেই চুল পাতলা হতে শুরু করে। এর বাইরে চুলে নানা কেমিক্যাল প্রয়োগের কারণেও চুল পড়তে পারে।


অস্বাভাবিক চুল পড়তে থাকলে তার দ্রুত সমাধান দরকার। কারণ যে কারণেই চুল পড়ুক না কেন, নিয়মিত সঠিক উপায়ে যত্ন নিলে চুল ঘন হবেই। সেইসঙ্গে হবে স্বাস্থ্যোজ্জ্বলও। কীভাবে পাবেন? চলুন জেনে নেয়া যাক-

চুল ঘন করার ৮ প্রাকৃতিক উপায়

👉পেঁয়াজের রসের সঙ্গে লেবুর রস অথবা নারকেলের তেল মিশিয়ে চুলের গোড়ায় ঘষুন। ১৫ মিনিট পর সালফেট নেই এমন শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন চুল। চাল ধোয়া পানি স্প্রে বোতলে নিয়ে চুলে স্প্রে করুন।

👉ডিম ফেটিয়ে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

👉চুলের গোড়ায় নিয়মিত ক্যাস্টর অয়েল ম্যাসাজ করলে উপকার পাবেন।

👉মেথি সারারাত ভিজিয়ে রেখে পরদিন বেটে চুলে লাগান। 

👉প্রোটিন, ফ্যাটি অ্যাসিড ও আয়রন আছে এমন খাবার রাখুন খাদ্য তালিকায়।

👉চিরুনি ও হেয়ার ব্রাশ ব্যবহার করুন নিয়মিত। এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়বে।

👉রাতে ঘুমানোর আগে অলিভ অয়েল ম্যাসাজ করুন চুলে। পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। 


১. অ্যালোভেরা বা ঘৃতকুমারী

চুল ঘন করার উপায়

পাতলা চুল ঘন করা যায় ঘৃতকুমারীর সঠিক ব্যবহার করার মাধ্যমে। এর জন্য একটি অ্যালোভেরা পাতা থেকে চামচ বা ছুড়ির সাহায্যে এর জেলটি বের করে নিন। জেল-টাকে মসৃণভাবে পেস্ট করে নিন। এবার মাথার স্ক্যাপ্ল-এ ভালো করে ঘষে ঘষে লাগিয়ে রাখুন প্রায় ১০-১৫ মিনিট। তারপর ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এভাবে প্রতি সপ্তাহে ২ বার ইউজ করতে পারেন। অ্যালোভেরা স্ক্যাপ্ল-এর মৃত কোষ মেরামত করে চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে। এটি চুলে ভলিউম এনে দেয়। পাতা থেকে জেল সংগ্রহ করার সুযোগ না থাকলে অ্যালোভেরা জেল কিনে নিতে পারেন।


২. ডিম

একটি বাটিতে একটি ডিম ভেঙে নিন। এবার এর সাথে যোগ করুন ১ টেবিল চামচ অলিভ অয়েল। এই দুটি উপকরণ ভালোভাবে মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিন। এবার একটি শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন ৩০-৪০ মিনিটের জন্য। তারপর শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে ভালো ভাবে ধুয়ে ফেলুন। প্যাকটি সপ্তাহে ১-২ বার ব্যবহার করুন। ডিমে আছে প্রোটিন এবং সালফার যা চুলকে ভেতর থেকে মজবুত করে এবং চুলের ঘনত্ব বৃদ্ধি করার পাশাপাশি চুলকে করে তোলে ঝলমলে ও সিল্কি। আর ডিমের সাথে থাকা অলিভ অয়েলও চুল ঘন ও সিল্কি করতে বিশেষভাবে কার্যকরী।


3. মেহেদি


পাতলা চুল ঘন করা যায় মেহেদির ছোঁয়াতে। কীভাবে? মেহেদি পাতা অল্প পানি দিয়ে বেটে নিন। আপনি চাইলে এর সাথে নারকেল তেল বা অলিভ অয়েল যোগ করতে পারেন। এবার এটি চুলের গোড়ায় লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে চুল আবৃত করে রাখুন ৩০-৩৫ মিনিট। তারপর শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন। প্যাকটি মাসে ২/৩ বার ব্যবহার করতে পারেন। মেহেদি চুলের আদর্শ খাদ্য। এটি চুলকে ভেতর থেকে মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এখন মার্কেটে হেনা প্যাক কিনতে পাওয়া যায়, তাই মেহেদি পাতা বাটাবাটির ঝামেলা এড়াতে সেটাও ইউজ করতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন