থা ঘোরা অনুভব করা কোনো মজার অভিজ্ঞতা নয়। আপনার মাথা যখন ঘোরে, মনে হয় একপাশে হেলে পড়ছেন আপনি। তখন ভর দেওয়ার জন্য আপনাকে কোনো কিছু আঁকড়ে ধরতে হয়। যতক্ষণ না মাথা ঘোরা চলে যায়, ততক্ষণ এক ভয়ঙ্কর অসুস্থতা আপনাকে গ্রাস করে থাকে। আপনার সমগ্র অস্তিত্বই যেন নড়বড়ে হয়ে যায়।
বিভিন্ন কারণে মাথা ঘুরতে পারে। শরীরের স্বাভাবিক ভারসাম্য নির্ভর করে অনেক অঙ্গের স্বাভাবিক কাজকর্মের ওপর। মস্তিষ্কের বিশেষ কেন্দ্রগুলো সঠিক সংকেত পাঠানোর কারণে চোখ, কানের ভেতরের বিভিন্ন অংশ, অস্থিসন্ধিগুলোর ঐন্দ্রিয়ক গ্রাহকগুলো, ঘাড়, মধ্য শরীর ও পায়ের মাংসপেশি ঠিকমতো কাজ করে। যদি এসব অঙ্গের কোনো একটি অথবা মস্তিষ্কের কেন্দ্রগুলোর কোনো একটি আঘাতপ্রাপ্ত হয় কিংবা স্নায়ু সংবাহী পথ বাধাপ্রাপ্ত হয়, তাহলে দুনিয়া ঘুরতে থাকে।
তবে আপনি ভয় পাবেন না, কারণ আপনার ডাক্তার শার্লক হোমসের চেয়ে কম নন! তিনি শুধু আপনার লক্ষণগুলো যাচাই করে এবং আপনার ঘাড়, কান, স্নায়ুতন্ত্র, হৃৎপিণ্ড ও প্রধান রক্তনালিগুলো পরীক্ষা করে মাথা ঘোরার সম্ভাব্য কারণ খুঁজে বের করতে পারেন।
মাথা ঘোরার কারণ
কীভাবে আপনার মাথা ঘোরা শুরু হয়? এটি কি হঠাৎ করে শুরু হয় এবং অল্প সময় থাকে? যদি তাই হয়, তাহলে সম্ভাব্য কারণের মধ্যে রয়েছে :
১. অতিরিক্ত পরিশ্রম
২. অন্তঃকর্ণের রক্তবাহী নালির অস্বাভাবিকতা
৩. অন্তঃকর্ণের প্রদাহ
৪. অস্বাভাবিক দৃষ্টিগত সমস্যা। যেমন : অতি উঁচুতে উঠে নিচের দিকে তাকালে এবং চলন্ত ট্রেন বা গাড়ি থেকে প্লাটফর্মের দিকে তাকালে মাথা ঘোরা।
আপনার মাথা ঘোরা কি দীর্ঘ সময় থাকে এবং এটি মাঝে মধ্যেই হয়? যদি উত্তর হ্যাঁ হয় এবং আপনার কারণে উপসর্গ থাকে, তাহলে মাথা ঘোরার সম্ভাব্য কারণ হলো :
১. মধ্যকানের প্রদাহ
২. মেনিয়ারস রোগ
৩. অ্যাকোয়াসটিক নিউরোমা (ভেস্টিব্যুলো ককলিয়ার নার্ভের টিউমার)।
আর যদি আপনার কানের উপসর্গ না থাকে এবং অঙ্গ বিন্যাসজনিত সমস্যা থাকে, তাহলে মাথা ঘোরার সম্ভাব্য কারণ হলো :
১. অঙ্গভঙ্গিজনিত মাথা ঘোরা
২. সার্ভাইক্যাল স্পন্ডাইলোসিস
আবার যদি আপনার কানের উপসর্গ না থাকে এবং অঙ্গ বিন্যাসজনিত সমস্যা না থাকে, তাহলে মাথা ঘোরার সম্ভাব্য কারণ :
১. বিভিন্ন ওষুধ
২. দুশ্চিন্তা
৩. ঘাড়ে আঘাত
৪. কপালের একপাশে ব্যথা
৫. রজঃনিবৃতি (নারীদের ক্ষেত্রে)
আপনার মাথাব্যথা দীর্ঘ সময় এবং অবিরাম থাকলে সেই সঙ্গে আপনার কানের উপসর্গ থাকলে মাথা ঘোরার সম্ভাব্য কারণ :
১. অ্যাকোয়াসটিক নিউরোমা
২. সেরেবেলো পনটাইন অ্যাংগেল টিউমার।
আর আপনার কানের উপসর্গ না থাকলে এবং আপনি অজ্ঞান হয়ে পড়লে মাথা ঘোরার সম্ভাব্য কারণ হলো :
১. মস্তিষ্কের অপর্যাপ্ত রক্ত সরবরাহ
২. হৃদরোগ
৩. ক্যারোটিড সাইনাস সংবেদনশীলতা
আর অজ্ঞান হয়ে না পড়লে মাথা ঘোরার সম্ভাব্য কারণ হলো :
১. রক্তস্বল্পতা
২. উচ্চরক্তচাপ
৩. ডায়াবেটিস
৪. থাইরয়েডের অসুখ
৫. মানসিক দুশ্চিন্তা।
মাথা ঘোরার চিকিৎসাধারা নির্ভর করে মাথা ঘোরার কারণের ওপর। তবে আপনার ডাক্তার সমস্যার সুনির্দিষ্ট কারণ খুঁজে না পেলে এবং আপনাকে শুধু সান্ত্বনা দিলে নিচের পরামর্শগুলো অনুসরণ করুন। এতে আপনার মাথা ঘোরা কমবে এবং আপনি অনেক ভালো অনুভব করবেন।