আপনার শরীরের ওজন বাড়াতে প্রয়োজনের চেয়ে বেশি ক্যালোরি খান। আপনি যদি দ্রুত ওজন বাড়াতে চান তবে আপনার প্রতিদিন অতিরিক্ত 600-700 ক্যালোরি গ্রহণ করা উচিত এবং আপনি যদি ধীরে ধীরে ওজন বাড়াতে চান তবে আপনাকে প্রতিদিন অতিরিক্ত 400-500 ক্যালোরি গ্রহণ করা উচিত। এক সপ্তাহ এভাবে করলে আপনার ওজন বাড়বে।
👉সকালবেলা ঘুম থেকে উঠে হাফ গ্লাস গরম পানিতে অল্প একটু লেবুর রস মিশিয়ে তার সাথে একটু লবণ দিয়ে খেয়ে দিন শুরু করবেন।
👉রাতে এক গ্লাস পানিতে এক চা চামচ চিয়া-সিড (Chia Seed) ভিজিয়ে রাখতে পারেন সকালে ঘুম থেকে উঠে খাবেন।
👉সারা দিনে দুই একবার ভাতের মার খাওয়ার চেষ্টা করবেন অর্ধেক গ্লাস অথবা পুরো গ্লাস আথবা।
👉প্রতিদিন রাতে ছোলা ভিজিয়ে রাখবেন অল্প পরিমাণ।সকালে খাবেন সেগুলো
উপরোক্ত থেকে আপনি যতটুকু পারবেন ততটুকু খাবেন যদি সবগুলো পারেন তাহলে সবগুলো খাবেন আর না হলে একটা দুটো চেষ্টা করবেন খাওয়ার)
মোটা হওয়ার সহজ উপায় কি কি
➤ কিছু কাঠবাদাম পেস্তা বাদাম কিনে রাখতে পারেন।
➤ কিসমিস ভিজিয়ে রাখবেন সকালে উঠে পানিসহ খেয়ে ফেলবেন
➤.অল্প অল্প করে খাবার খান কিন্তু কিছুক্ষণ পরপর খাবেন । এটা আপনার হজম প্রক্রিয়া সচল থাকবে
➤নিয়মিত বেশি করে পানি পান করার চেষ্টা করুন
➤ ফাস্টফুড কিংবা তেলের খাবার বর্জন করুন
➤পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর চেষ্টা করুন সম্ভবত রাতের এগারোটা আগে ঘুমানোর চেষ্টা করবেন এটা আপনার মেটাবলিজম হরমোন রিলিজ হবে যেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ।
➤ রাতে এক গ্লাস পানিতে কয়েক টুকরা রসুন কেটে ভিজিয়ে রাখবেন সকালে ঘুম থেকে উঠে রসুনগুলো সহ পানিটা খেয়ে ফেলবেন রসুন না থাকলে আদা কুচি করে পানিতে ভিজিয়ে রাখবেন সকালে উঠে সেটা খাবেন আপনার শরীরের হরমোন বৃদ্ধিতে, হজম শক্তি ঠিক রাখতে এবং কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি করতে সবচেয়ে বড় ভূমিকা রাখে রসুন এবং আদা, এছাড়াও আপনার রক্তকে পিউরিফাই করবে
➥(নাস্তা) ✿
👉ওটস/রুটি/ ভাত( যারা এটা ছাড়া কিছু খান না)
👉০২ টা সম্পূর্ণ ডিম ও ১টি ডিমের সাদা অংশ ( না পারলে একটি ডিম খাবেন সিদ্ধ করে)
👉বাদাম (যে কোনো ধরনের)▼কলা (২টি)▼শশা, গাজর, টমেটো,পেয়ারা, ডালিমের রস,আঙ্গুর ফল
➥(দুপুরের খাবার) ✿
👉সাদা ভাত > মুরগির মাংস >ডাল, সবজি
👉সালাদ / পিনাট বাটার(১ টেবিল চামচ)
➥(রাতের খাবার) ✿
👉সাদা ভাত > মাছ ( পাঙ্গাস,তেলাপিয়া, রুই,শিং,মাগুর,কই) ▼
{ সকল ধরনের তেলযুক্ত মাছ খেতে হবে কারণ মাছের তেল মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী মাছের তেলে ওমেগা থ্রি পাওয়া যায় }
👉সাদা গোল আলু ,▼
👉গরু / মুরগির মাংস / মাছ ▼
👉সালাদ / শাক (পালংশাক, লাল শাক,কলমি শাক,মুলা শাক▼
অথবা_
সালাদ( শসা গাজর,টমেটো,পেঁয়াজ,সরিষার তেল অথবা অলিভ ওয়েল, লেটুস পাতা, বিট )▼
পনির, ছানা অথবা এক গ্লাস গরম দুধ
যদি সম্ভব হয় তাহলে
➥(রাতে ঘুমানোর সময় সেই এক গ্লাস গরম দুধে ছোট চা চামচের এক চামচের অর্ধেক অশ্বগন্ধা পাউডার মিক্স করে খাওয়া) ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন অশ্বগন্ধার উপকারিতা
➥বিশেষ নির্দেশনাঃ
১) সাধারণ তেলের পরিবর্তে অলিভ-অয়েল ব্যবহার করবেন।
২) সপ্তাহে ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ দিন নিয়মের ব্যতিক্রম দিন হিসেবে গণ্য হবে। অর্থাৎ উক্ত দিনসমূহে ইচ্ছেমত পছন্দে যে কোনো ধরনের খাবার খেতে পারবেন। কিন্তু যে ধরনের খাবারই গ্রহণ করবেন তা ভরপুর খাবেন এবং স্বাস্থ্যসম্মত খাবার খাবেন।
৩) নিয়মিত প্রয়োজনীয় পরিমাণ বিশুদ্ধ পানি পান করুন।
{বিঃদ্রঃ প্রতিদিন এই তালিকাটি ফলো করার চেষ্টা করবেন}
বাদাম ✿
তাদের উচ্চ ক্যালোরি এবং চর্বিযুক্ত সামগ্রীর কারণে, শুকনো ফল ওজন বৃদ্ধিতে অবদান রাখে। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর ২টি কাজু ও ২টি কিসমিস খান। এটা সবসময় মনে রাখবেন। একইভাবে, সকালের নাস্তায় কিছু পেস্তা বা বাদাম সংরক্ষণ করুন। ওজন বাড়াতে, আপনার খাদ্য পরিকল্পনায় অতিরিক্ত বাদাম অন্তর্ভুক্ত করুন। শুকনো ফল খাওয়ার সময় আপনি যদি নির্দেশিত নির্দেশনা অনুসরণ করেন তবে এক মাসের মধ্যে আপনার ওজন বাড়বে।